,

সেগুনবাগিচায় সংঘর্ষে আহত সাংবাদিক মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসমাবেশ ঘিরে গতকাল শনিবার নয়াপল্টন ও আশপাশের এলাকায় সংঘর্ষ চলাকালে পুলিশের কাঁদানেগ্যাসে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদি ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য।

শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় করে ব্যক্তিগত কাজে প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে রিকশা উল্টে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট