,

মামলা শুরু হয়েছে, আরও অনেকেই দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসমাবেশের দিন পুলিশ, সাংবাদিক, সরকারি সম্পদের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ‘আরও অনেক মামলা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

গতকালের হামলা, আগুন, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাকে বর্বরোচিত ও জঘন্য উদাহরণ উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, মামলা শুরু হয়েছে। অনেকে মামলা দেবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মামলা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দেবে। পুলিশ মামলা দেবে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, সেই মামলাও তো হবে। সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে মামলা দেওয়া হবে।

তবে এখন পর্যন্ত কতজন আটক ও গ্রেপ্তার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্য নেতাকর্মীদের কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা মিটিং করেছেন, তারা মিটিংয়ের জন্য বসে ছিলেন, তখনই ঘটনাগুলো (গতকালের ঘটনা) ঘটেছে। তাহলে এর দায় কি তারা এড়াতে পারেন?

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান