,

আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি-জামায়াত: জয়

news-image

অনলাইন ডেস্ক : মহাসমাবেশকে ঘিরে বিএনপি-জামায়াত আবারও হিংস্র রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে এ কথা লিখেছেন জয়।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি আর তাদের মিত্র জামায়াত। পল্টন কালভার্ট রোডে পুলিশ সদস্যকে আক্রমণ করার দৃশ্য! কী বীভৎস, কী নির্মম বিএনপি-জামায়াত।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আগেও এই নির্মমতাকে সমর্থন দেয়নি, এখনো দেবে না।’

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নয়াপল্টনে সংঘর্ষ চলাকালে একদল লোক লাঠি হাতে এক পুলিশ সদস্যকে পেটাচ্ছেন। মার খেয়ে ওই পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে আঘাত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান