,

হরতাল প্রত্যাখ্যান মালিক সমিতির, বাস চালানোর ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদন : বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রোববার বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। ওইসব বাসের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, হরতালের বিষয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার পরিবহণ কোম্পানি, রুট মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতির নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান। যাত্রী পাওয়া গেলে আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল করবে।

মহাসমাবেশে হামলার অভিযোগে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। পৃথকভাবে জামায়াতে ইসলামীও এদিন হরতাল কর্মসূচি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট