,

এই দলকে দেখে বাংলাদেশ দল মনে হয় না : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : এই হারের কোন ব্যাখ্যা হয় না। সেই ব্যাখ্যা সাকিব আল হাসানও পাচ্ছেন না। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে যেভাবে শুরু করেছিলেন ঠিক সেভাবেই বাংলাদেশকে উড়িয়ে দিচ্ছে এবার অন্যান্য দলগুলো। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হার। এবার খর্ব শক্তির নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের বড় পরাজয়।

এই দলটিকে দেখে সাকিবের ঠিক বাংলাদেশ দল বলে মনে হচ্ছে না যারা কয়েক মাস আগেও ফর্মের তুঙ্গে ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সাথেই ছিল।’

নেদারল্যান্ডসকে আরো কম রানের ভেতর আটকে না রাখতে পারার আক্ষেপ ঝড়েছে সাকিবের কণ্ঠে। সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা বোলিং ভালো করেছি। তাদেরকে ১৬০-১৭০ এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ধুঁকতে থাকা পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচেও কি জয় পাবে ]বাংলাদেশ? খেলোয়াড়রাও সেটা বোধহয় বিশ্বাস করেন না।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট