,

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে জয় ছিল ৫ উইকেটের। এবারও হেসেখেলে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ২০ রানে হারিয়েছে স্বাগতিক দল।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রোববার এই ভেন্যুতে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে গড়ে ১২০ রানের লড়াকু পুঁজি। টপঅর্ডারের ছয় ব্যাটারই দুই অংক ছুঁয়েছেন।

স্বর্ণা আক্তার ২২ বলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ২০, শামীমা সুলতানা ১৩ বলে ১৮ আর রিতু মনি করেন ২১ বলে ১৯ রান।

পাকিস্তানের ডায়ানা বায়াগ পান দুটি উইকেট।

জবাবে বাংলাদেশি বোলারদের তোপে ৫১ রানে ৫টি আর ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত তারা পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১০০ রানের বেশি তুলতে পারেনি। অধিনায়ক বিসমাহ মারুফ ৪৪ বল খেলে করেন ৩০ রান। বাংলাদেশের নাহিদা আক্তার আর রাবেয়া খান নেন দুটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট