,

শ্রীলঙ্কার কাছেও শোচনীয় পরাজয় ইংল্যান্ডের

news-image

ক্রীড়া প্রতিবেদক : ভারত বিশ্বকাপে একবারেই ছন্নছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তুলনামূলক ছোট দলগুলোর সাথেও নাকানিচুবানি খাচ্ছে ইংলিশরা। হেরেছে আফগানিস্তানের মতো দলের কাছেও। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এবারের আসরে এটি তাদের চতুর্থ এবং একইসঙ্গে টানা তৃতীয় হার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ বল (২৪.২ ওভার) আর ৮ উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে জয় পায় লঙ্কানরা।

ইংলিশদের দেওয়া অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় ৯ রানে প্রথম এবং ২৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কুশল মেন্ডিসের দল। ওপেনার কুশল পেরারা ফেরেন ৪ রানে। ১১ রান করে আউট হয়ে যান অধিনায়ক মেন্ডিস।

শুরুর ধাক্কা সামনে দলকে জয়ের দিকে নিয়ে যান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও মিডল অর্ডার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। দু’জনের ১৩৭ রানের অনবদ্য জুটির ওপর ভর করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।

দুইজনেই তুলে নেন দুর্দান্ত ফিফটি। ২৫তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান নিশাঙ্কা। ইংলিশদের বিপক্ষে ৮৩ বলে ৭৭ রান করেন ডানহাতি এই ব্যাটার। সামারাবিক্রমার করেছেন ৫৪ বলে ৬৫ রান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান