,

সুখবর জানালেন পূজা চেরী

news-image

বিনোদন ডেস্ক : গতকাল মঙ্গলবার শেষ হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যেই ভক্তদের সুখবর জানালেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী। ‘দরদিয়া’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে।

এর আগেও এই অভিনেতার সঙ্গে আরও দুটি সিনেমায় কাজ করেছেন পূজা। যার মধ্যে ‘নাকফুল’ সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। আর লিপস্টিক সিনেমার শুটিং বাকি রয়েছে।

সিনেমায় কাজ প্রসঙ্গে পূজা জানান, প্রায় তিন বছর আগে এই সিনেমার গল্পটি শুনেছি। অসাধারণ একটি গল্প। এতে আমি যে চরিত্রটি করব, সেটিও দারুণ। আশা করি, ছবিটি সবারর ভালো লাগবে। চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি আমি। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে এটি।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘দরদিয়া’য় চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এই সিনেমার কাজ শুরু হবে আগামী বছর জানুয়ারিতে।

পরিচালক কামরুজ্জামান বলেন, পুরোপুরি প্রেমের গল্প এটি। রোমন্স ট্রাজেডি সবই দেখবেন দর্শক। আগামী বছরের শুরুতে শুটিং করবো। আশা করছি ওই বছরই মুক্তি দিতে পারবো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট