,

শীত না পড়তেই বায়ু দূষণে নাকাল দিল্লি, ১৩ হটস্পট

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে শীত পড়তে না পড়তেই তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে তাপমাত্রা ১৫ দশমিক আট ডিগ্রিতে নেমেছিল। একইসঙ্গে বাতাসের কমে গেছে গতিও। ফলে বাড়ছে দূষণ।

আজ বুধবার (২৫ অক্টোবর) দিল্লির বায়ু দূষণের মাত্রা ২০০ একিউআইয়ের উপরে। পার্শ্ববর্তী নয়ডায় একিউআই ২৫০ ছাড়িয়েছে। হরিয়ানা এবং পাঞ্জাবে পৌঁছেছে ৩০০-এর আশপাশে। বিশেষজ্ঞদের বক্তব্য, আগামী ৩০ অক্টোবরের মধ্যে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। দীপাবলির সময়ে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হবে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লি সরকার ইতোমধ্যেই বায়ু দূষণ নিয়ে দুটি বৈঠক করেছে। শেষ বৈঠকটি হয়েছে গত ২৩ তারিখ। ওই দিন একটি অ্যাকশন প্ল্যানও তৈরি করা হয়েছে। দিল্লির মোট ১৩টি এলাকাকে হটস্পট বলে চিহ্নিত করেছে সরকার। পাশাপাশি দিল্লির মেট্রো এবং ইলেকট্রিক বাস কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে তাদের সার্ভিস আরও বাড়াতে। মানুষকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বাস এবং মেট্রো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

গত এক সপ্তাহে পাঞ্জাব এবং হরিয়ানায় ক্ষেতে আগুন দেওয়া শুরু হয়েছে। শুধুমাত্র গতকাল পাঞ্জাবে ৩৫০টি ক্ষেতে খড় পোড়ানো হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। পাঞ্জাব এবং হরিয়ানায় বেশ কয়েকটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু তারপরেও খড় পোড়ানো বন্ধ করা যাচ্ছে না বলে প্রশাসন জানাচ্ছে।

সত্যি বলছে এ বছর বন্যা হওয়ায় অনেক ফসল নষ্ট হয়েছে। ফলে খড় পোড়ানো এখনও অনেক বাকি আছে বলে কৃষকদের একটি অংশ জানিয়েছে। আগামী কয়েকদিন আরও খড় পোড়ানো হতে পারে। খবর ডয়চে ভেলের।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, ‘আবহাওয়া আমাদের হাতে নেই। দীপাবলির সময় পরিস্থিতি আরও খারাপ হবে। এটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যাকশন প্ল্যান তৈরি করছি।’

পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ জানিয়েছেন, প্রতি বছরই উত্তর ভারতে শীতের সময় এ ঘটনা ঘটে। আগে থেকে সতর্কতা নিলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু বাস্তবে তা হয় না।

তার মতে, মৌসুমী বায়ু এই সময় উল্টো দিকে যায়। অর্থাৎ উত্তর থেকে সমুদ্রের দিকে যায়। ফলে উত্তর ভারতের সমস্ত দূষণ নিয়ে তা পূর্ব এবং দক্ষিণ ভারতের দিকে যাত্রা করে। আর উত্তর ভারতের দূষণের এই জের পূর্ব এবং দক্ষিণ ভারতের ওপরেও পড়ে। এবারের পরিস্থিতি নিয়ে তা-ই এখন থেকেই তারা উদ্বিগ্ন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট