,

বরিশালে নৌযান চলাচল শুরু

news-image

বরিশাল প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করার পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়। ব‌রিশা‌ল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রবল এ ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপদ এড়াতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। সাড়ে ২১ ঘণ্টা পর নৌযান চলাচল আবার স্বাভাবিক হলো।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজারে তাণ্ডব চালিয়ে উপকূলীয় এলাকা অতিক্রম শেষ করেছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘূর্ণিঝড়টি শান্ত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১৫) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে এগিয়ে রাত ১টার দিকে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। উপকূল অতিক্রম শেষ করে এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগের আরও ভেতরে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট