,

আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয়স্থান আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে এখন মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না তারা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা মঙ্গলবার (২৪ অক্টোবর) ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে।

ইসলামিক ওয়াকফ বিভাগ আল-আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে। জর্ডানের নিয়োজিত এ ইসলামিক সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে দিয়েছে এবং মুসলিমদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে।

মুসলিমদের বাধা দিয়ে পুলিশ ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ ও সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে বলেও জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। এরমাধ্যমে এই মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বরে অমুসলিমরা প্রবেশ করতে পারবে। কিন্তু সেখানে প্রার্থনা (নামাজ) করতে পারবে শুধুমাত্র মুসলিমরা। চুক্তি থাকা সত্ত্বেও, অনেক ইহুদি আল-আকসায় প্রবেশ করে সেখানে পুলিশের সহায়তা নিয়ে জোরপূর্বক প্রার্থনা করে থাকে।

ইহুদি আইন আনুযায়ী, আল-আকসা মসজিদটি পবিত্র হওয়ায় সেখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে আল-আকসায় নামাজ আদায় করতে আসা মুসল্লিদের বাধা প্রদান করে পুলিশ। প্রথমে তারা শুধুমাত্র বৃদ্ধদের মসজিদে প্রবেশ করতে দিচ্ছিল। এরপর মসজিদটিতে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলায় গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। যুদ্ধ শুরুর পর সেখানে মুসলিমদের উপস্থিতি অনেকটাই কমে যায়।

অপরদিকে যুদ্ধ বাধার আগে ও পরে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের উপস্থিতি বেড়ে যায়। এ মাসের শুরুতে ইহুদিদের ধর্মীয় উৎসব সুককতের সময় জোর করে কয়েকশ ইহুদি সেখানে প্রবেশ করে। তারা আল-আকসা মসজিদকে ট্যাম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে থাকে। সূত্র: আল আরাবিয়া

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট