ফিরলেন সাকিবও, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া অক্টোবর ২৪, ২০২৩
স্পোর্টস ডেস্ক : চারে নেমে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। আগের ওভারে জোড়া উইকেট হারানোর পর এবার অধিনায়ককেও হারালো বাংলাদেশ। লিজার্ড উইলিয়ামসের লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে এই ব্যাটারও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ফলে ৩১ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে টাইগাররা।