রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরলেন মার্করাম, ডি ককের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দক্ষিণ আফ্রিকা ওপেনার ডি কক ও অধিনায়ক এইডেন মার্করামের জুটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তাদের ১৩১ রানের ওই জুটি ভেঙেছেন সাকিব। তবে ওপেনার ডি কক আরও একটি সেঞ্চুরি ‍তুলে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রানে ব্যাট করছে। ডি কক ১০৩ বলে ১০১ রান করেছেন। ছয়টি চার ও চারটি ছক্কা মেরেছেন। তার সঙ্গী হেনরিক ক্লাসেন ১৯ রানে খেলছেন। মার্করাম ৬৯ বলে ৬০ রান করে আউট হয়েছেন।

এর আগে টস হেরে বোলিংয়ে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ৩ রানের ব্যবধানে প্রোটিয়াদের দুই উইকেট তুলে নেয় টাইগাররা। প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন শরীফুল ইসলাম। শূন্য রানে জীবন পাওয়া রেজা হেনড্রিকসকে ফেরান বোল্ড করে। ১৯ বলে ১ চারে ১২ রান করেন প্রোটিয়া এই ওপেনার।

এরপর রেসি ফন ডার ডুসেনকে দাঁড়াতেই দেননি মিরাজ। ৩ রানের ব্যবধানে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন টাইগার এই স্পিনার। ৭ বলে ১ রান করে আউট হন ডুসেন। ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এ ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে একটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারাও। চোটের কারণে খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। তার বদলে একজন পেসারকেই এনেছে দক্ষিণ আফ্রিকা, খেলছেন লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম(অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের