,

ভৈরবে রেল দুর্ঘটনায় ৩ জন বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ভৈরবে রেল দুর্ঘটনার পর মালবাহী ট্রেনের তিনজনকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান।

তিনি জানান, লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে, ভৈরবে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সাত কর্মকর্তাকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌফিক ইমামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, সোমবার (২৩ অক্টোবর) ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের কারণ অনুসন্ধানের জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন প্রস্তুত করবে। অফিস আদেশ জারির ৭ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রসঙ্গত, সোমবার দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এগারসিন্ধু গোধূলী ট্রেনটি। ভৈরব স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনার (মালবাহী ট্রেন) সিগন্যাল অমান্য করে এগারসিন্ধুর ট্রেনের পেছনের ৩টি বগির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বগি ৩টি তছনছ হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট