,

মার্করামকে ফিরিয়ে ১৩১ রানের জুটি ভাঙলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : এইডেন মার্করামকে আউট করে ১৩১ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৩৬ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ১৩৭ বলে ১৩১ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম।

বিশ্বকাপের ১৩তম আসরের ২৩তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে প্রোটিয়ারা।

প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরান ওপেনার কুইন্টন ডি কক।

তৃতীয় উইকেটে ১৩৭ বলে ১৩১ রানের জুটি গড়েন ডি কক-মার্করাম। তাদের এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। দলীয় ১৬৭ রানে সাকিবের শিকার হওয়ার আগে ৬৯ বলে ৭টি বাউন্ডারিতে ৬০ রান করেন মার্করাম।

এরিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩২ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ১৭৪ রান। ৯৫ ও ৩ রানে ব্যাট করছেন ডি কক ও হেনরি ক্লেসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট