,

এবার পাকিস্তানকে হারাল আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। টপ অর্ডারদের অসাধারণ নৈপুণ্যে এক ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছে আফগানরা।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে বাবর আজম ও আব্দুল্লাহ শফিকের ফিফটিতে ৭ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে। জবাবে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ১৩০ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ২ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে আফগানিস্তান।

পাকিস্তানের ২৮২ রানের জবাব দিতে নেমে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৩০ রানের জুটি গড়েন। দুজনই ফিফটি তুলে সাজঘরে ফিরে যান। গুরবাজ ৯টি চার ও ১টি ছক্কায় ৬৫ রানে আউট হন। আরেক ওপেনার ইব্রাহিম ১০টি চারের সাহায্যে ৮৭ রানে ফিরেন। তৃতীয় উইকেটে অবিচ্ছিন ৯৬ রানের জুটিতে দলের জয় নিশ্চিত রহমত শাহ ও অধিনায়ক হামমতুল্লাহ শাহিদি। রহমত ৭৭ রানে এবং শাহিদি ৪৮ রানে অপরাজিত থাকেন।

চিপক স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে ওপেনার ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক ৫৬ রান তোলেন। ১৭ রানে ফিরে যান ইমাম। আরেক ওপেনার শফিক ৭৫ বলে ২ ছক্কা ও ৫ চারে ৫৮ রানের ইনিংস খেলেন। এদিন দুর্দান্ত ব্যাট করেছেন পাক অধিনায়ক বাবর আজম। ৭৪ রানের ইনিংস খেলার পথে ৪টি চার ও ১টি ছক্কা মারেন। কিন্তু আফগানদের বিপক্ষে এদিন হাসেনি মোহাম্মদ রিজওয়ানের ব্যাট। মাত্র ৮ রান করে ফিরে যান পাক উইকেটকিপার। সেট হয়ে আউট হন সৌদ শাকিল। তিনি ফেরেন ২৫ রান করে।

ইনিংসের শেষ দিকে ইফতিখার আহমেদ ২৭ বলে ৪০ এবং শাদাব খান ৩৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বিশ্বকাপে অভিষেক হওয়া আফগান বাঁ-হাতি লেগ স্পিনার নুর আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান