,

গাজায় ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এক রাতেই কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত চার হাজার ৬৫১ জনের মৃত্যু হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে এক হাজার ৮৭৩ জনই শিশু। এছাড়া আরও এক হাজার ১০১ জন নারী এবং এক হাজার ৬৭৭ জন পুরুষ নিহত হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে ৮৩৯ জনই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এর আগে উত্তরাঞ্চলের লোকজনকে দক্ষিণাঞ্চলে পালাতে বলা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় আরও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই ফিলিস্তিনে ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৩২ জন।

গাজা উপত্যকায় টানা ১৬ দিন ধরে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জাতিসংঘের মানবিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্টিন গ্রিফিথস বলেন, দ্বিতীয় দফায় ত্রাণবাহী ১৪টি ট্রাকের একটি বহর গাজায় প্রবেশ করেছে। তিনি এই পদক্ষেপকে ওই এলাকায় বসবাসরতদের জন্য ছোট্ট একটি আশার আলো বলে অভিহিত করেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করার পর জানিয়েছেন যে, তারা দুজনই ফিলিস্তিনিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ চলমান থাকার বিষয়ে একমত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট