,

ইসরায়েলি নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন ফিলিস্তিনি গায়িকা

news-image

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহকে কারাগার থেকে জামিনে মুক্তি দিলেও গৃহবন্দী করে রেখেছে ইসরায়েলিরা। তাকে আবার গ্রেপ্তারের শঙ্কাও রয়েছে। এর মধ্যেও কারাগারে তার সঙ্গে হওয়া ইসরায়েলিদের নির্যাতনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

রোববার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে দুই ছেলে-মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন আমনেহ। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যা অপবাদে অন্যায়ভাবে দুই রাত নির্জন কারাগারে থাকার পর আমি এখন মুক্ত। তিন দিনের অনশনে দুর্বল হয়ে যাওয়া আমার শরীর এখন অনেকটাই সবল। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আমার আরও গভীর হয়েছে। আমার বার্তা এবং কাজের প্রতি বিশ্বাস বেড়েছে আরও দশ গুণ। তারা আমার মনুষ্যত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছিল এবং আমাকে সব রকমভাবে অপমান করেছিল।’

তিনি আরও লেখেন, ‘ইসরায়েলি বাহিনীর অপমান এবং হাতে হ্যান্ডকাফ পরানো আমাকে আরও গর্বিত ও মর্যাদাবান করেছে।

ইসরায়েলের নাজারেথ এলাকার বাসিন্দা ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহের দেশটির নাগরিকত্বও রয়েছে। ইসরায়েলে হামাস হামলা করলে ইনস্টাগ্রামে ফিলিস্তিনি পতাকার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছিলেন, ‘সৃষ্টিকর্তা ছাড়া কোনো বিজয়ী নেই।’ এর জেরে তাকে গ্রেপ্তার করা হয়। দুদিন কারাগারে থাকার পর ১৮ অক্টোবর জামিন পান আমনেহ। কারাগার থেকেও মুক্তি পেলেও গৃহবন্দী তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট