,

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, বাড়তে পারে সতর্ক সংকেত

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ চলছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে আজ সোমবার। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সকালে সমকালকে জানান, গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ১ নম্বর সতর্কতা সংকেত চলছে। তবে দুপুরের পর সংকেত বাড়তে পারে।

তিনি জানান, নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হবে আজ। এছাড়া ঢাকা, সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরের রাজশাহী ও রংপুরে কম বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, নিম্নচাপটি সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি ‘হামুন’ নাম নিয়ে বৃহস্পতিবার দেশে আঘাত হানতে পারে।

আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের মধ্য বঙ্গোপসগার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশে এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এতে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবারের পর বৃষ্টির প্রবণতা কমতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট