দ্বিতীয় বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অপু
বিনোদন ডেস্ক : প্রথম সংসার ভাঙনের পর একমাত্র ছেলে এবং কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছেন অপু বিশ্বাস। এই নায়িকার দ্বিতীয় বিয়ে এবং পুরানো সংসার জোড়া লাগবে কিনা তা নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে গণমাধ্যমে। তবে কখনো এ বিষয়ে পরিস্কার কিছু বলেননি অপু। তবে এবার দ্বিতীয় বিয়ের বিষয়ে নিজের পরিকল্পনা পরিষ্কার করলেন তিনি।
কিছুদিন আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকাজুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে দেখা গেছে আমেরিকায়। সেখানে ছেলে জয়কে নিয়ে দুজন ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন স্থানে। তখন গুঞ্জন উঠেছিল— অতীত ভুলে নতুন করে সংসার শুরু করবেন তারা। কিন্তু আমেরিকা থেকে ফিরে শাকিব জানিয়েছিলেন, তার দ্বিতীয় স্ত্রী বুবলী ও সন্তান শেহজাদ খান বীরকে নিয়েও যাবেন মার্কিন মুলুকে। এমনকি বীরকে স্কুলে ভর্তির সময় একসঙ্গে দেখা গেছে তাদের। ফলে শাকিব-অপুর মিলে যাওয়ার গুঞ্জন হাওয়ায় উড়ে যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছেন ঢালিউড কুইন। এক টেলিভিশন সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনার বিষয়ে জানিয়েছেন অপু। নায়িকার কাছে জিজ্ঞাসা করা হয়— আবার বিয়ের সিদ্ধান্ত আছে কিনা?
উত্তরে অপু বলেন, ‘প্রথম বিয়েটা আমি ভেবে করিনি। তবে দ্বিতীয় বিয়ের কোনো সিদ্ধান্ত গ্রহণ, ভেবে করতে চাই।’
অভিনেত্রীর ভাষ্য, ‘যখন কোনো মেয়ে ভাবে, সে আবারও বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে, ওই মেয়েটা হয়তো সুখী হবে, সে একজন নতুন জীবনসঙ্গী পাবে; কিন্তু সন্তান একজন অন্য মানুষকে পাবে। যে তার বাবা নয় বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। ফলে সে কিন্তু সুখী হবে না। সুতরাং, এমন এক পদক্ষেপে নিলে হয়তো আমি সুখী হবো, কিন্তু আমার সন্তান সুখী হবে না।’
তাহলে কি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করবেন না? এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে না দিলেও নায়িকা জানিয়েছেন, সন্তানের সুখকেই বেশি প্রাধান্য দেবেন।
দ্বিতীয় বিয়ের পরিকল্পনায় সরাসরি ‘না’ শব্দ ব্যবহার করেননি অপু। তবে তার স্পষ্ট বক্তব্য, আপাতত ছেলে জয়ের খুশিই তার সব। নায়িকা চান না, জয় বাবা হিসেবে শাকিব ব্যতীত অন্য কাউকে গ্রহণ করুক।
২০০৮ সালে গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে ছেলেকে নিয়ে গণমাধ্যমে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা জানান অপু। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।











