,

গাজায় স্থল অভিযানে হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্থলপথে ফিলিস্তিনের গাজায় অভিযান চালাতে গিয়ে প্রতিরোধ সংগঠন হামাস যোদ্ধাদের হামলার শিকার হয়েছে ইসরায়েলের একদল সেনা।গতকাল রোববার এ ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন।

এ সময় ইসরায়েলের একটি ট্যাংক ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে হামাস যোদ্ধারা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গেলে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সেনা নিহত হন। হামাস যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দীদের অবস্থান শনাক্ত এবং ‘সন্ত্রাসী অবকাঠামোগুলো গুঁড়িয়ে দিতে’ এই অভিযান চালানো হয়েছিল বলেও জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস দাবি করেছে, হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে ইসরায়েলের ভেতরে পিছু হটিয়ে দিয়েছে তাদের যোদ্ধারা। এ সময় একটি ট্যাংক ও দুটি বুলডোজার ধ্বংস করে দেওয়া হয়।

কাসাম ব্রিগেডস বলেছে, সীমান্ত অতিক্রম করে কয়েক মিটার এগোলেই ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া দলের সঙ্গে গোপন অবস্থান থেকে পূর্ণ প্রস্তুতিসহ তাদের যোদ্ধারা লড়াইয়ে জড়ায়।অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে সাহসিকতার সঙ্গে যোদ্ধারা লড়াই চালিয়েছে। পরে নিরাপদে তারা ঘাঁটিতে ফিরেছে।

এমন সময় সীমান্তে হামাস যোদ্ধারা সরাসরি লড়াইয়ে জড়িয়েছে, যখন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান আসন্ন মনে করা হচ্ছে। স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর গাজার অনেক বহুতল ভবন ইতিমধ্যে বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইসরায়েলি পদাতিক বাহিনী ও ট্যাংক গাজা উপত্যকায় প্রবেশ করে। গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিককে দক্ষিণে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েল। এজন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় তারা।

রয়টার্স জানায়, হামাসকে নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারী বোমাবর্ষণের পর এই প্রথম স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগামী দিনগুলোতে তারা গাজা শহরে ‘উল্লেখযোগ্য’ অভিযান চালাবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না।

ইসরায়েলের এ ঘোষণার পর গাজা শহর ছাড়তে দেখা যায় অনেক বাসিন্দাকে। তবে হামাস তাদের বাসস্থান ছেড়ে যেতে নিষেধ করেছে। হামাস বলছে, তারা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট