,

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর ৭ সদস্যের প্রতিনিধি দল

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আসবে। তাদের খরচ বহন করবে না সরকার। তবে বাংলাদেশে অবস্থানকালে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে।

রোববার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বলেছে তারা বড় দল পাঠাবে না, তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। তারা এজন্য সাতজনের একটি প্রতিনিধি দল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে আনব না। তবে এখানে আসলে পরে যেসব খরচ, সেটা দেওয়া হবে। তারা বিভিন্ন জেলায় যাবেন, তার জন্য তাদের খাওয়া-দাওয়া, এসব খরচ দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়ছিল চার সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছে। চিঠিটি নির্বাচন কমিশন পেয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান