,

যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলে ফেলেছে সবকটি দল। ১০ দলের বিশ্বকাপ। সবগুলো ম্যাচে জয় পেয়েছে দুটি দল- গতবারের রানার আপ নিউজিল্যান্ড এবং স্বাগতিক ভারত। প্রত্যেক দলই অন্তত একটি করে ম্যাচ জিতেছে।

গত রাতে প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। চার ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানদের নেট রানরেট -০.৭৮৪। এখান থেকে নিজেদের কাজটুকু করলেই সেমিফাইনালে ওঠার একটা ভালো সম্ভাবনা থাকবে টাইগারদের। সেটা হল, বাংলাদেশের ম্যাচ জিততে হবে।

যদিও বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত সন্তুষ্ট হওয়ার মতো ক্রিকেট খেলতে পারেনি। পাওয়ার প্লেতে উইকেট নেয়ার ক্ষেত্রে নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশ। মিডল অর্ডার একেবারেই পারফর্ম করতে পারছে না। সেই সঙ্গে যোগ হয়েছে সাকিব আল হাসানের চোট এবং তাসকিনের ইনজুরির খবর। টুর্নামেন্টের অন্তিম ম্যাচগুলো এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য রয়েছে কঠিন তিনটি দল – দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এর বাইরে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচ রয়েছে।

পয়েন্ট টেবিল পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের এখন যা অবস্থান, তাতে সেমিফাইনালের আশা এখনো শেষ হয়ে যায়নি। তবে, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে এখন পর্যন্ত যে ধরনের ব্যাটিং ও বোলিং প্রদর্শনী দেখাচ্ছে তাতে করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিনই হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট