,

২৮ অক্টোবর নাশকতার আশঙ্কা নেই, তবে তল্লাশি চলবে : ডিবি প্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ( গোয়েন্দা) হারুন অর রশীদ বলেছেন, ‘ঢাকায় ২৮ অক্টোবর আসন্ন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের কঠিন চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। এটি পুলিশের রুটিন কাজ। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারেও পুলিশের নিয়মিত কাজ চলমান থাকবে।’

রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসে, তারা এসে বিভিন্ন অপরাধ করে। রাজধানীতে অনেক কেপিআইভুক্ত স্থাপনা রয়েছে। এছাড়া অনেক প্রজেক্টের কাজ চলমান, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য চেকপোস্ট বসানো হয়। এটি পুলিশের রুটিন কাজ। এটা পুলিশ সবসময় করে থাকে। অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে। অপরাধ কমে আসছে।’

অপর এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘ঢাকা শহরে একসময় একাধিক রাজনৈতিক দল সমাবেশ করতে পারত না। কিন্তু বর্তমানে একই দিনে তিন-চারটি দল মহাসমাবেশ করছে, প্রত্যেকটি সমাবেশস্থলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে।’

ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ বলেনে, ‘অতীতে বড় বড় সমাবেশ হয়েছে, কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি। আগামী ২৮ অক্টোবরও কোনো নাশকতার আশঙ্কা নেই। আমরা আশা করি, কোনো কিছু ঘটবে না। ডিএমপি কমিশনারের অনুমোদিত সমাবেশে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। আমরা আশ্বস্ত করতে চাই, ঢাকায় আমাদের চেকপোস্ট চলবে, অভিযান চলবে, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের রুটিন কাজও চলমান থাকবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট