,

ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনের রাস্তায় লাখো মানুষ

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলের নির্বিচার বোমা হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছেন লাখো মানুষ। খবর রয়টার্সের

শনিবার সেন্ট্রাল লন্ডনের পোর্টল্যান্ড স্ট্রিট ব্রিটিশ ব্রডকাস্টি করপোরেশন (বিবিসি) অফিসের সামনে থেকে পোর্টল্যান্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট, পিকাডোলি স্কয়ার, হে-মার্কেট, ট্রাফলগার স্কয়ার, হোয়াইটহল ও পার্লামেন্ট স্ট্রিট, প্রধানমন্ত্রীর অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে কমপক্ষে ১ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেন।

এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। লন্ডন শহরের বাসিন্দা ছাড়াও সারা যুক্তরাজ্য থেকে কয়েক শ বাস ভর্তি হয়ে অনেকে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন গাজাভিত্তিক হামাস ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকে গাজায় ইসরায়েলের বিমানবাহিনীর নির্বিচার বোমা হামলায় ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার এই হত্যাকাণ্ডকে ‘মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা’ আখ্যা দিয়ে অনেকে এর তীব্র নিন্দা জানাচ্ছেন। তবে এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা জোরদার করতে যাচ্ছে।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট