,

মনের জোর কোথায় পান, জানালেন পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি গেল ক’দিন ধরেই হাসপাতালে ভর্তি। একই হাসপাতালে ভর্তি আছেন তার নানা শামসুল হক গাজীও। পরী জানান, জীবনের কঠিন একটি সময় পার করছেন তিনি। শুধু এবারই নয়, এর আগেও বহুবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে।

অসুস্থ এই চিত্রনায়িকা হাসপাতালে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। হাসপাতালের বিছানা থেকেই বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় পরী জানালেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও কীভাবে মন জোর ধরে রাখেন তিনি।

পরীমণির কথায়, ‘এই যারা বলেন আমার এত মনের জোর কোথায় পেয়েছি। এই যে দেখেন, এটা হলো বংশীয় ধারা। ছোটখাটো একটা অপারেশন হবে আমার নানার। দোয়া করবেন।’

বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা একটি ভিডিও শেয়ার করেছেন তার ফেসবুকে। যেখানে দেখা যায়, ছেলে রাজ্যর সঙ্গে মজা করছেন তার নানা।

এদিকে, গত ১২ অক্টোবর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। তখন তিনি জানিয়েছিলেন, ক’দিন ধরে অসুস্থবোধ করায় হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন চিকিৎসক। এরপরই হাসপাতালে ভর্তি হন পরী। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান