,

ব্যারেলপ্রতি ৯৩ ডলার ছাড়ালো তেলের দাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-গাজা সংঘাতের প্রভাবে দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (২০ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ব্যারেলপ্রতি এক ডলারেরও বেশি। এর ফলে টানা দুই সপ্তাহ বাড়তে চলেছে তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ছিল আগের সেশনের তুলনায় ১ দশমিক ২৩ মার্কিন ডলার বেশি। এসময় ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৬১ ডলারে বিক্রি হচ্ছিল এই তেল।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও একই হারে, অর্থাৎ ১ দশমিক ২৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬০ ডলারে পৌঁছেছিল।

কমার্জব্যাংকের বিশ্লেষকরা শুক্রবার এক নোটে লিখেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল আক্রমণ শুরুর লক্ষণগুলো গতকাল থেকে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে। এক ব্যারেল ব্রেন্টের দাম এখন ৯৩ ডলার। যদিও এখন পর্যন্ত বাজারে সরবরাহ পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

তারা বলেছেন, যেহেতু বাজারে উল্লেখযোগ্যভাবে তেলের সরবরাহ কম, তাই এর দাম বাড়তিই থাকতে পারে।

শীর্ষ উৎপাদক সৌদি আরব এবং রাশিয়া এ বছরের শেষ পর্যন্ত তেলের সরবরাহ কম রাখার ঘোষণা দিয়েছে। আরেক প্রধান উৎপাদক যুক্তরাষ্ট্রেও তেলের মজুত কমেছে।

এসবের প্রভাবে বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের ঘাটতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাম বাড়ার ক্ষেত্রে এটিও বড় কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট