,

এমপি বাহারকে পূজা নিয়ে এমন বক্তব্য দিতে আমরা নিষেধ করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : পূজাসংক্রান্ত বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, সেটা তার (বাহার) ব্যক্তিগত বক্তব্য। আমরা সবাই তাকে এ রকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি। কুমিল্লাতে সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি আছে।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পূজার সময় গুজব ঠেকানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুটি কয়েক মানুষ যারা বাংলাদেশ সৃষ্টিতেও বিরোধিতা করেছে এবং যারা কিছু ভালো কাজ করেন, তাদের বিরুদ্ধে কাজ করে। এই দুষ্কৃতকারীরা সংখ্যায় খুবই কম, তারপরেও তারা ঘটনা ঘটিয়ে ফেলে। সে কারণে আমাদের নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।’

গুজন ছড়িয়ে কেউ পার পাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন ডিজিটাল যুগ। সাইবার জগতে এসে গুজব ছড়িয়ে দেওয়া হয় খুব সহজেই। এ কারণে আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে এবং সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। যারাই গুজব ছড়াচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা তাদের শনাক্ত করে ফেলছি। কাজেই গুজব রটিয়ে তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সব দিক দেখে খেয়াল রাখছে।

প্রসঙ্গত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ৬ অক্টোবর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় সংসদ সদস্য বাহাউদ্দিন ‘মদমুক্ত পূজা’ করার কথা বলেছেন। এর মাধ্যমে তিনি সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন এবং নিজের সাম্প্রদায়িক চেহারা উন্মোচিত করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট