,

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কতা জারি করেছে।

শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে এ খবর জানিয়েছে।

মার্কিন দূতাবাস বলেছে, ‘বিশ্বের বিভিন্ন স্থানে বাড়তে থাকা উত্তেজনা, সন্ত্রাসী হামলার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ এবং সহিংস কর্মকাণ্ডের কারণে বিদেশে অবস্থানরত নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।’

সতর্কবার্তায় নিজেদের নাগরিকদের করণীয়সহ বেশ কিছু পরামর্শও দিয়েছে যুক্তরাষ্ট্র।

১. সচরাচর ও বেশিসংখ্যক পর্যটকের সমাগমস্থলে সতর্ক থাকা।

২. তথ্য ও সতর্কবার্তা পেতে এবং বিদেশে জরুরি পরিস্থিতিতে সহজে অবস্থান শনাক্তের জন্য স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধন করা।

৩. পররাষ্ট্র দপ্তরের ফেসবুক ও টুইটার (এক্স) অ্যাকাউন্ট ফলো করা।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) মার্কিন দূতাবাস ঢাকাসহ বাংলাদেশের সব শহরে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে দূতাবাস, যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের প্রতি হুমকির সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু উত্তেজনামূলক কথাবার্তা ছড়াচ্ছে। এমন অবস্থায় দূতাবাস দেশটির নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। আর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নাগরিকদের বিক্ষোভ হয় এমন স্থান এড়িয়ে চলা, যতটা সম্ভব নীরবে চলাচল করা, আশপাশে নজর রেখে চলা, সর্বশেষ অবস্থা বুঝতে স্থানীয় গণমাধ্যমের ওপর নজর রাখা এবং ব্যক্তিগত নিরাপত্তামূলক ব্যবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট