,

ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরায়েলি গায়িকা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করায় গ্রেপ্তার হলেন ইসরায়েলি গায়িকা দালাল আবু আমনেহ। উত্তর ইসরায়েলের নাজারেথ শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, চলমান যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে জনপ্রিয় গায়িকা আমনেহকে গত সোমবার গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি পুলিশের দাবি, প্রভাবশালী এই গায়িকা তার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন। এসব পোস্টে ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি। জননিরাপত্তা লঙ্ঘন হওয়ার আশঙ্কা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমনেহ একটি দাতব্য সংস্থায় কাজ করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন। সেখানে আরও লিখেছিলেন, স্রষ্টা আমাকে সাহায্য ও করুণা দিন। সৃষ্টিকর্তা ছাড়া কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী।

এরপরই জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয় গায়িকাকে। গায়িকার পাশাপাশি আমনেহ একজন চিকিৎসক। বিয়ে করেছেন কবি আনন আব্বাসীকে। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান