রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা রিমান্ডে, ৫০ জন কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর রমনা থানার অস্ত্র আইনের মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন বাসিতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৫০ জনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন- আবু সাইদ মো. রায়হান জনি, রুবেল, জসিম উদ্দিন, নুরুল আমিন, মাঈন উদ্দিন, লিটন মিয়া, মঈন উদ্দিন, আরশেদ আলী, সুলদান মাহমুদ, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর, আমজাদ হোসেন, মাহবুল, কামাল হোসেন, লিয়াকত, সাঈদ, সোহেল, আশরাফ হোসেন, মোফাজ্জল হোসেন, আলী আকবর, মনছুর তালুকদার, মনজিল, মুনিরুজ্জামান, তানজিল, সোহেল, মোতালেব, আনোয়ার হোসেন, হায়দার আলী, সেকেন্দার আলী প্রমুখ।

এদিন কাজী জিয়া উদ্দীন বাসিতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ইসমাইল হোসেন। অপর ৫০ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন একই জোনের সাব-ইন্সপেক্টর জামাল উদ্দীন মীর।

জিয়া উদ্দিনের রিমান্ড বাতিল এবং অপর আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত বুধবার রমনা থানাধীন হোটেল মেরিনা ইন্টারন্যাশনাল লিমিটেডে অভিযান চালিয়ে জিয়া উদ্দীন বাসিতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অপর আসামিদের একই থানাধীন এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের