,

চাপ সামলে ওঠার আগেই ফিরলেন হৃদয়

news-image

স্পোর্টস ডেস্ক : শঙ্কা সত্যি করে ভারতের বিপক্ষে নেই সাকিব। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত। টসে জিতে তিনি ব্যাটিং নেওয়ার পর ৯৩ রানের শুরু দেন তরুণ ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। এরপর একে একে ফেরেন তানজিদ, শান্ত, মেহেদী মিরাজ ও লিটন। পঞ্চম উইকেটে মুশফিককে নিয়ে জুটি দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ৩২ রান করেছেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ। এর আগে তানজিদ ৪৩ বলে পাঁচটি চার ও তিন ছক্কার শটে ৫১ রান করেছেন। শান্ত ফিরেছেন ৮ রান করে। মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।

এরপর লিটন ৮২ বলে সাত চারে ৬৬ রান করে ফিরেছেন। হৃদয় ৩৫ বল খেলে মাত্র ১৬ রান করে আউট হয়েছেন।

ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এসেছে। সাকিবের বদলে খেলছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। তার জায়গায় খেলছেন হাসান মাহমুদ। নাসুম ও হাসান দুজনেরই বিশ্বকাপে এটি প্রথম ম্যাচ। অপরিবর্তিত আছে ভারত একাদশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট