,

বিয়ের শাড়ি পরে জাতীয় পুরস্কার নিলেন আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। গতকাল মঙ্গলবার ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই আয়োজনে পুরস্কার নিতে হাজির ছিলেন আলিয়া ভাট, কৃতি শ্যানন, আল্লু অর্জুন, ওয়াহিদা রহমানসহ বলিউড ও দক্ষিণের তারকারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জয়ী শিল্পীদের হাতে জাতীয় পুরস্কার তুলে দিয়েছেন। তবে এদিন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল আলিয়ার শাড়ি। তার পরনে ছিল বিয়ের শাড়ি। তাতেই তোলপাড় সোশাল মিডিয়া।

এবার যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট ও কৃতী শ্যানন। আলিয়া এই পুরস্কার পেয়েছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য। কৃতি শ্যানন পেয়েছেন ‘মিমি’ ছবির জন্য।

এদিন জাতীয় পুরস্কারের আসরে স্বামী অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে আলিয়া উপস্থিত ছিলেন। এই তারকা দম্পতির বেশ কিছু ভিডিও আর ছবি নেট দুনিয়ায় ছেয়ে গেছে।

এই শাড়ি তাঁর জন্য বিশেষ কিছু, তা আলিয়া নিজেই জানিয়েছেন। গত বছর এপ্রিলে এই শাড়ি পরে রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলিয়া। তাই এই স্মরণীয় দিনে আলিয়া বেছে নিয়েছেন তাঁর বিশেষ শাড়িটি। এদিন বিয়ের শাড়িতে আলিয়া হয়ে উঠেছিলেন অপরূপা।

অনেকে প্রশ্ন তুলেছেন যে আলিয়া কেন বিয়ের শাড়ি পরে এসেছেন। তবে অভিনেত্রী এর জবাব সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া বিয়ের শাড়ির পরা এক ছবি শেয়ার করেছেন।

এই স্টোরিতে তিনি লিখেছেন, ‘বিশেষ দিনের জন্য এক বিশেষ পোশাক হওয়া জরুরি। আর কখনো কখনো সেই পোশাক আপনার কাছে আগে থেকেই থাকে বা পুরোনো। যেটা একবার বিশেষ হয়ে উঠে ছিল, সেটা আবার বিশেষ হয়ে উঠতেই পারে, দ্বিতীয়বারের জন্য।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান