,

নভেম্বরের যেকোনো সময় তফসিল: আনিছুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মো. আনিছুর রহমান।আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আনিছুর রহমান বলেন, ‘তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেব। আশা করছি, নভেম্বরের যে কোনো সময় তফসিল দিয়ে দেব।

রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি সমঝোতা ও সমাধানের দিকে যেতে পারে। যদি না যায়, তখন পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পথে অনুকূল পরিস্থিতি থাকলেও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সমঝোতার দিকে তাকিয়ে রয়েছে কমিশন।’

মো. আনিছুর রহমান আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত বড় ধরনের কোনো বাধা দেখছি না। বাধা যেটা সেটা আপনারাও জানেন, সবাই আমরা জানি। তা হলো রাজনৈতিক পরিস্থিতি। সমঝোতা একটা হতেও পারে, আবার নাও হতে পারে। তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান