,

মানবতাবিরোধী অপরাধ: ছয় বছর পর কোনো আপিলের রায় হতে যাচ্ছে ৭ নভেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামালপুরের শামসুল হকের আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আসামির রায় জানা যাবে আগামী ৭ নভেম্বর। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আজ বুধবার শুনানি শেষে এ দিন ধার্য করে। গত ১২ জুলাই শামসুলের আপিলের ওপর শুনানি শুরু হয়। এর মধ্য দিয়ে সাড়ে ছয় বছর পর মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ও আপিলকারী কোনো আসামির রায় হতে যাচ্ছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১০ বছরের বেশি সময় আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় হয় আপিল বিভাগে। এরপর রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের পর ২০১৭ সালের ১৫ মে সাঈদীর আমৃত্যু সাজা বহাল থাকে। সাজা ভোগরত অবস্থায় গত ১৪ আগস্ট হাসপাতালে মারা যান সাঈদী। ছয় বছর পাঁচ মাস আগে সাঈদীর মামলা নিষ্পত্তির পর মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আর কোনো আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ ও নির্যাতনের মত মানবতবিরোধী অপরাধের অভিযোগে ২০১৬ সালের ১৮ জুলাই ট্রাইব্যুনাল এক রায়ে জামালপুরের আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলায় শামসুল হক, শরীফ হোসেন, মো. আবুল হাশেম, মো. হারুন ও এস এম ইউসুফ আলীকে দেওয়া আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু সাজা থেকে খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেন শামসুল। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে। তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তাকে সহযোগীতা করেন আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম দেশ রূপান্তরকে বলেন, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের মধ্যে শামসুল হক ও ইউসুফ আলী কারাগারে থাকায় আপিলের সুযোগ পান। এর মধ্যে ইউসুফ আলী আপিল নিষ্পত্তির আগেই মারা যান। অন্য আসামিদের মধ্যে ছয়জন এখনো পলাতক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট