,

ইতিহাস গড়লেন আল্লু অর্জুন, বিয়ের শাড়িতে হাজির আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কোনো তেলেগু তারকা হিসেবে সেরা অভিনেতার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে সেরা অভিনেতার সম্মাননা গ্রহণ করেন আল্লু অর্জুন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডিও।

পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমি অনেক বেশি খুশি এমন সম্মাননা পেয়ে। কমার্শিয়াল সিনেমার জন্য এই পুরস্কার পাওয়ার আনন্দ আমার কাছে দ্বিগুণ।’

একইদিনে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। স্বামী রণবীর কাপুরের হাত ধরে বিয়ের শাড়িতে দিল্লিতে পৌঁছে জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি।

জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘এজন্যই আলিয়াকে এত ভালো লাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দুইবার পরতেও দ্বিধা করেন না।’

এদিন জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘আমার কৃতজ্ঞ, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। এজন্য সঞ্জয়লীলা বানশালিকে বিশেষ ধন্যবাদ।’

এদিকে আলিয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন কৃতি শ্যানন। ‘মিমি’ ছবির জন্য এই পুরস্কার পান তিনি।

এছাড়াও সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমা। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। আর সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান