,

এডওয়ার্ডসের লড়াকু ফিফটিতে ডাচদের ২৪৫

news-image

অনলাইন ডেস্ক : একশর আগে নেই পাঁচ উইকেট। অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা তখন নেদারল্যান্ডস শিবিরে। খাদের কিনার থেকে দলকে টেনে তুললেন স্কট এডওয়ার্ডস। একপ্রান্ত আগলে রেখে খেললেন দায়িত্বশীল ইনিংস। তার অধিনায়কোচিত ফিফটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ার মতো পুঁজি গড়েছে ডাচরা।

ধর্মশালায় আজ বৃষ্টির বাধায় ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৪৫ রান করেছে নেদারল্যান্ডস। ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে এই রান ডাচদের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে করা ২৫৮ এখনও সর্বোচ্চ।

৮২ রানে ৫ উইকেট হারানো ডাচদের ইনিংস এগিয়েছে এডওয়ার্ডসের ব্যাটে। সাত নম্বরে নেমে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডাচ অধিনায়ক। তার ৬৯ বলের ইনিংসটি সাজানো ১ ছক্কা ও ১০ চারে। সাতে নেদারল্যান্ডসের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সেরা ইনিংস তেজা নিদামানুরুর, গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ রানে অপরাজিত ছিলেন তিনি।

বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হতে দেরি হয় দুই ঘন্টা। টসও হয় দেরিতে। কন্ডিশন দেখে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ডাচদের চেপে ধরে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের ছোবলে ১৪০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে কমলা জার্সিধারীরা।

দলটির প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই দাঁড়াতে পারেননি এদিন। সর্বোচ্চ ২০ রান আসে নিদামানুরুর ব্যাট থেকে। অষ্টম উইকেটে রোলফ ফন ডার মারওয়েকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন এডওয়ার্ডস। নবম উইকেটে আরিয়ান দত্তের সঙ্গে তার জোড় অবিচ্ছিন্ন ৪১ রানের।

এই দুই জুটিতে রান আসে মোট ১০৫। এই সুবাদে মূলত আড়াইশর কাছে যায় নেদারল্যান্ডস। দারুণ ব্যাটিংয়ে দলকে টানা এডওয়ার্ডস ফিফটি করেন ৫৩ বলে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মারওয়ে করেন ১ ছক্কা ও ৩ চারে ২৯ রান। ৩ ছক্কায় আরিয়ান খেলেন ৯ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান