,

গণসমাবেশ বা ষড়যন্ত্র নয়, নির্বাচনে আসতে হবে : বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বিএনপির গণসমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে লাগাতার কর্মসূচি দিয়ে সরকার পতন ঘটাবে। এই ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না। নির্বাচনে আসতে হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সমাবেশসহ একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন। আমরা সবসময় বলে আসছি এই ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না।

তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী যেই নির্বাচন এবং নির্বাচন কমিশন নির্বাচনের যেই তারিখ ঘোষণা করবেন সেখানে আপনারা নির্বাচনে আসবেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, আর আপনারা যদি জয়যুক্ত হন তাহলে সেখানে যাবেন। এই ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও আগের ২০১৪-১৫ তে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রাটা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছে- বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি তারা একবার ভুল করেছেন আর একবার ভুল করলে এ দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না।

১০ লাখ মানুষ অবস্থান করবে এই ধরনের কোনো গোয়েন্দা তথ্য রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি। আর বিএনপির নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর উপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।

তিনি বলেন, এ দেশের জনগণ কোনো অন্যায়-অত্যাচার মেনে নেয়নি। কাজেই জনগণই এর জবাব দিয়ে দেবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান