,

লঙ্কানদের হ্যাটট্রিক হারে অজিদের প্রথম জয়

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে প্যাট কামিন্সের দল। তাতে এই বিশ্বকাপে হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো শ্রীলঙ্কানদের।

শ্রীলঙ্কার দেওয়া ২১০ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানেই ২ উইকেট হারায় অজিরা। ২৪ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর মারনাস লাবুশানে ও মিচেল মার্শ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে বাঁচান। শেষের দিকে জস ইংলিসের ৫৮ রান আর গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ৩১ রানে ভর করে ৮৮ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাদুশঙ্কা ৩টি উইকেট নিয়েছেন।

এর আগে কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কার ব্যাটিংয়ে বড় সংগ্রহের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু দলীয় ১২৫ রানে পাথুম নিশাঙ্কার বিদায়ে ভাঙে এই ওপেনিং জুটি। এরপর কিছু সময় পেরেরার ব্যাটে লড়াই চালিয়ে যায় লঙ্কানরা। কিন্তু ৭৮ রানে পেরেরার বিদায়ের পর লঙ্কান শিবিরে শুরু হয় আসা যাওয়ার মিছিল।

সেই মিছিলে একে একে শামিল হন কুশল মেন্ডিস, সাদিরা সামারাক্রিমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দিমুথ ওয়েল্লালেগা, চামিকা কারুনারত্নে, মাহেশ থিকসানা ও লাহিরু কুমারা। এতে স্কোরবোর্ডে ২০০ রান তোলার আগেই আট ব্যাটারকে হারিয়ে রীতিমতো ধসে পড়ে লঙ্কানদের ইনিংস। শেষ পর্যন্ত বেশিদূর আগানো সম্ভব হয়নি শ্রীলঙ্কার। ২০৯ রানেই থেমে যায় তাদের ইনিংসের চাকা।

অজিদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও কামিন্স।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান