,

মারা গেছেন ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট নোবেলজয়ী মার্টি আহতিসারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল বিজয়ী মার্টি আহতিসারি মারা গেছেন। আজ সোমবার ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন মার্টি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কসভো, ইন্দোনেশিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ডের সংঘাপূর্ণ এলাকায় শান্তি স্থাপনে ভূমিকা রাখায় বিশ্বে প্রশংসিত ছিলেন তিনি। এ জন্য ২০০৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত এড়ানো সম্ভব নয় এমন মতবাদে তিনি বিশ্বাস ছিলেন না। তিনি বলেন,শান্তি স্থাপন আসলে ইচ্ছার ব্যাপার। চাইলে সব সংঘাতই থামানো সম্ভব।’

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর নামিবিয়াকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিলেন আহতিসারি। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বপালনের সময় তিনি ফিনল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদকে সমর্থন করেছিলেন এবং ভোটারদের এ সংক্রান্ত গণভোটে সমর্থন দিতেও উৎসাহিত করেছিলেন। পরে ফিনল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়টি ৫৭ শতাংশ সমর্থনে পাস হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট