,

৩ মুসলিম সাংবাদিককে ‘সরিয়ে দিল’ মার্কিন সংবাদমাধ্যম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনার মধ্যে তিন মুসলিম সাংবাদিকের অনুষ্ঠান বাতিল করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি। দুইটি সূত্রের বরাতে এই সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।

সংবাদমাধ্যম সিমাফর জানিয়েছেন, ইসরায়েলে হামাসের হামলার পর প্রখ্যাত সাংবাদিক মেহদি হাসান, আয়মন মোহদ্দিন ও আলি ভেলসিকে নীরবে উপস্থাপকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাম ঘরানার এই এমএসএনবিসি পূর্বনির্ধারিত ‘দ্য মেহদি হাসান শো’ সম্প্রচার করেনি। বৃহস্পতিবার রাতে এটি সম্প্রচারের কথা ছিল।একইসঙ্গে শুক্রবার মোহিদ্দিনের একটি শো করার কথা ছিল, বাতিল হয়েছে সেটাও। সূত্র জানিয়েছে, আলি ভেলসির অনুষ্ঠানটিও এখন অন্য কেউ উপস্থাপনা করবেন।

সিমাফরের এই প্রতিবেদনে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে এমএসএনবিসি। তাদের দাবি, তারা কোনোভাবেই মেহদি হাসান কিংবা মোহিদ্দিনকে বাদ দেননি। আরব নিউজ অবশ্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুইজন সূত্রের বরাতে নিশ্চিত করেছে যে তাদের অব্যহতি দেওয়া হয়েছে।

একজন সূত্র জানান, সামনে কি হয় না নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ৯/১১ এর পর মুসলিমদের সঙ্গে যা হয়েছিল এবারও অনেকটা তেমনই হতে যাচ্ছে বলে আভাস মিলছে।

তিনি আরও বলেন, ‘বিষয়টি এখন রাজনৈতিক দর্শনে নেই। তারা একটি নির্দিষ্ট ধর্মের উপস্থাপকদের লক্ষ্যবস্তু বানাচ্ছেন।’

আরব নিউজা জানিয়েছে, চ্যানেলটিতে এই তিনজন উপস্থাপকের ভবিষ্যত স্পষ্ট নয়। এই বিষয়ে কথা বলার জন্য এমএসএনবিসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আরব নিউজ। তবে তারা কোনো মন্তব্য করেনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট