,

হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিলেন লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : পুনের টিম হোটেলে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। নিরাপত্তাকর্মী ডেকে টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার পুনেতে পৌছেছে বাংলাদেশ দল। তিন দিন অনুশীলন নেই তাদের। রোববার অনুশীলন না থাকায় ভারতে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরা টিম হোটেলে যান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে দেখা করতে।

নিয়ম অনুযায়ী, হোটেলের টিম লবিতে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। ওই সময় ছোট ছোট দলে মধ্যাহ্নভোজের জন্য বের হচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বেশ ক’জন ক্রিকেটার বের হলেও সাংবাদিকদের সঙ্গে আকার-ইঙ্গিতে হাই-হ্যালো ছাড়া কোন কথা হয়নি তাদের।

লিটন দাসও মধ্যাহ্নভোজের জন্য বের হন। লবিতে সাংবাদিক দেখেই যেন দলের টিম ম্যানেজারের ভূমিকা নেন তিনি। নিরাপত্তাকর্মী ডেকে জিজ্ঞেস করেন সেখানে সাংবাদিক কেন। এরপর ক্রিকেটারদের ভিডিও করা হচ্ছে এমন অভিযোগ করে হোটেল থেকে তাদের বের করে দিতে বলেন তিনি।

লিটনের চাওয়া মতো সাংবাদিকদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন হোটেলের নিরাপত্তাকর্মী। ব্যাট হাতে রান না পাওয়া লিটনের এমন আচরণে হতবাক হয়েছেন দলের সঙ্গে থাকা বিসিবির অফিসিয়ালরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট