,

চ্যাম্পিয়নদের হারিয়ে গর্বিত: মুজিব উর

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানের জয় পেয়েছে আফগানিস্তান। দলের হয়ে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুজিব উর রহমান। ম্যাচ শেষে তিনি বলেছেন, এটা দলের জন্য গর্বের মুহূর্ত।

মুজিব বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো আমাদের জন্য খুব গর্ব করার মতো মুহূর্ত। পুরো দলের জন্য এটা বড় অর্জন। আমরা অনেক বড় দলকে হারিয়েছে। এই দিনটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি।’

ব্যাটিং-বোলিং দুই প্রান্তে ভালো পারফরম্যান্স হয়েছে বলেও মন্তব্য করেছেন মুজিব। ম্যাচ সেরা হয়ে খুশি মুজিব জানিয়েছেন, পাওয়ার প্লেতে স্পিনার হয়ে তার জন্য বোলিং করা কঠিন। কাজটা তিনি ঠিকঠাক করতে পেরে খুশি।

এছাড়া ম্যাচ সেরার পুরস্কার আফগানিস্তানের ভূমিকম্পে হতাহতদের উৎসর্গ করেছেন মুজিব, ‘পরে শিশিরের প্রভাব পড়তে পারে বলে আমি পাওয়ার প্লেতে বোলিং করতে চেয়েছিলাম। ব্যাটিংয়ে অবদান রাখতে পেরে খুশি। আমার এই ম্যাচ সেরার পুরস্কার ভূমিকম্পে হতাহতদের জন্য। এই জয়টাই তাদের জন্য।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট