,

মর্গে জায়গা নেই, আইসক্রিমের ফ্রিজে ফিলিস্তিনিদের লাশ

news-image

অনলাইন ডেস্ক : ইসরাইলের আগ্রাসী হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ রাখার জায়গা আর নেই গাজার হাসপাতালের মর্গগুলোতে। বাধ্য হয়ে আইসক্রিম রাখার ফ্রিজগুলোতে লাশ এখন সংরক্ষণ করছে স্থানীয় হাসপাতালগুলো। সিএনএন।

শনিবার আলজাজিরার এক খবরে বলা হয়েছে, গাজার একটি হাসপাতাল স্থানীয় কারখানার আইসক্রিম ট্রাকগুলোকে অস্থায়ী মর্গ হিসাবে ব্যবহার করছে। মর্গগুলোতে উপচে পড়া লাশ থাকায় এগুলো ব্যবহার করছে তারা। আল-আকসা শহিদ হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব শনিবার এক ভিডিওবার্তায় বলেন, ‘অতিরিক্ত লাশের জন্য জায়গা সঙ্কুলান করতে পারছে না গাজার দেইর আল বালাহ শহরের শহিদ হাসপাতালগুলো।’ কিছু লাশ সংগ্রহ করার আগে কয়েকদিন ধরে সংরক্ষণ করা হয় বলে জানান তিনি। গাজার আল-শিফা হাসপাতালের পরিস্থিতিও একই। মর্গে আর জায়গা দিতে না পেরে মাটিতে ফেলে রাখা হয়েছে সারি সারি লাশ।

ইয়াসির খাতাব আরও বলেন, ‘গাজা সংকটের মধ্যে রয়েছে। অঞ্চলটিতে এখন ত্রাণ সহায়তার প্রয়োজন।’ এ সময় তিনি মর্গের রেফ্রিজারেটর ও চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি কফিন ও লাশ রাখার বিভিন্ন সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট