,

ঢাবির উপাচার্য হলেন অধ্যাপক মাকসুদ কামাল

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাকসুদ কামাল। তিনি এতোদিন দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শর্তসাপেক্ষে এই নিয়োগ দিয়েছেন। আজ রবিবার যুগ্ম সচিব মাহমুদুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে সাময়িকভাবে নিম্নোক্ত শর্তে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।

শর্তগুলো হচ্ছে- চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। এ পদে তিনি তার বর্তমান পদের (উপ-উপাচার্য) সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ আদেশ আগামী ৪ নভেম্বর থেকে কার্যকর হবে।

এছাড়া ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে উপ-উপাচার্যের শূন্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ২৫ জুন মাকসুদ কামাল উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট