,

আল-জাজিরা ব্যুরো বন্ধ করতে চায় ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ব্যুরো অফিস বন্ধ করতে চান বলে জানিয়েছেন দেশটির জনসংযোগ বিষয়ক মন্ত্রী শ্লোমা কারহি। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা কর্মীরা এই সংবাদমাধ্যম বন্ধ করতে চান। বিষয়টি নিয়ে কাজ করছে আইনি বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে তিন হাজারেও বেশি মানুষ।

সংঘাতের শুরু থেকেই সর্বশেষ খবর প্রচার করে আসছে আল-জাজিরা। তবে ইসরায়েলের অভিযোগ, সংবাদমাধ্যমটি ‘যুদ্ধ প্রোপাগান্ডা’ ছড়াচ্ছে। তারা হামাসের হয়ে কাজ করছে। শ্লোমা কারহি বলেন, তিনি বিষয়টি মন্ত্রিসভায় তুলবেন।

ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাতকারে কারহি দাবি করেন, ‘এই সংবাদ সংস্থাটি উষ্কানিমূলক খবর প্রচার করে, তারা গাজার বাইরে ইসরায়েলি সেনাদের অবস্থান ভিডিও করে সবাইকে জানিয়ে দেয় এবং ইসরায়েলি জনগণের বিরুদ্ধে সবাইকে উষ্কে দেয়।’

তিনি আরও দাবি করেন, ‘হামাসের মুখপাত্রের বার্তা এই চ্যানেলেই সম্প্রচার করা হয়। আমি আশা করছি এটা আমরা আজই বন্ধ করে দিতে পারবো।

তবে আল-জাজিরা কিংবা কাতারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট