,

আঙুলে চিড়, ছিটকে গেলেন উইলিয়ামসন

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না উইলিয়ামসন। গত মার্চে আইপিএলে পাওয়া হাঁটুর চোটে প্রায় সাত মাস মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। চেন্নাইয়ে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছে না কিউই এই অধিনায়কের।

চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন কেইন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে ফেরার ম্যাচে একটি থ্রোয়ে বল লেগেছিল তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে। যে কারণে তখন ব্যাটিং চালিয়ে যেতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক। ম্যাচের পর এক্স-রে করে তার আঙুলে চিড় খুঁজে পাওয়া গেছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে ৩৩ বছর বয়সী তারকা ব্যাটারকে দল ছেঁটে ফেলা হচ্ছে না। বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গেই থাকবেন তিনি। মাঠে ফিরতে তার কত দিন লাগবে, তা নির্দিষ্ট করে বলেনি তারা। আগামী মাসে হতে যাওয়া লিগ পর্বের শেষদিকের ম্যাচগুলোতে তাকে পাওয়ার আশায় আছে কিউইরা।

উইলিয়ামসনের বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে দেশ থেকে উড়িয়ে আনছে কিউইরা। তবে এখনই তাকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করা হবে না। উইলিয়ামসনের চোট গুরুতর হয়ে গেলে ব্লান্ডেলকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হতে পারে। উইলিয়ামসন না খেললে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। প্রথম দু’টি ম্যাচে তিনিই নেতৃত্ব দিয়েছেন।

উইলিয়ামসনের চোটের ব্যাপারে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আসলে কেনের জন্য আমাদের খারাপ লাগছে। হাঁটুর সেই চোটের পর এত এত পরিশ্রম করার পর এখন এটা ঘটল। তবে আশার কথা হচ্ছে লিগ পর্বের শেষ দিকে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে এখন বিশ্রাম এবং পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হবে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার এবং আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই যেন সে বিশ্বকাপে আমাদের হয়ে খেলতে পারে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট