,

হঠাৎ হাসপাতালে ভর্তি পরীমণি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অসুস্থ। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ নায়িকা। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, ছেলে রাজ্যের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমনি। এ সময় রাজ্য অসুস্থ মায়ের হাতে দেয়া ক্যানোলাতে ফুঁ দিয়ে মাকে সুস্থ করার চেষ্টা করে।

এছাড়া একপর্যায়ে ছেলে রাজ্যকে ঘুমানোর জন্য ‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে শোনান পরীমনি।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আমার জীবনের শান্তি! বাজান আমি তোমাকে পেয়ে ধন্য! আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।’

এর আগে, চলতি বছরের মে মাসে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি।

উল্লেখ্য, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী