,

বেড়েছে ডিম-মুরগির দাম, ৮০ টাকার নিচে নেই কোনো সবজি

news-image

অনলাইন ডেস্ক : আগে থেকেই বেশি দামে বিক্রি হচ্ছিল চাল, ডাল, আটা, ময়দা ও সয়াবিন তেলের মতো নিত্যপণ্য। এসব পণ্যের দাম আর কমেনি। তবে মুরগি ও ডিমের দাম আরও বেড়েছে। বাজারে ৮০ টাকার নিচে নেই কোনো সবজি। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে শীতের আগাম সবজি নষ্ট হওয়ার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি বিক্রেতাদের।

আজ শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

ঢাকার কাঁঠালবাগান বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, কারওয়ান বাজার ও মগবাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ সবজি এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজন ডিম ১৫ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম এখন ২০০ টাকা কেজি।

বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। চিচিঙ্গা বেগুনের তিনটি ধরনের মধ্যে লম্বা ও সাদা বেগুন ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আর বেগুনি রঙের গোল বেগুনের দাম ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, আগে কেজি ছিল ১২০ টাকা। চাল কুমড়া প্রতিটি ৯০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৬০ টাকা, চিচিঙ্গা ৮০, পটল ৬০, বরবটি ১২০, শিম ১৬০ টাকা ও ধুন্দল ৮০-১০০ টাকা কেজি।

বাজারে সবচেয়ে সস্তার সবজি এখন পেঁপে, প্রতি কেজির দাম পড়ছে ৩০ থেকে ৪০ টাকা। কাঁচা মরিচের দাম গত সপ্তাহের তুলনায় কমেনি, বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৮৫ টাকা।

এদিকে ডিমের সঙ্গে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি কোনো কোনো বাজারে ২১০ টাকা কেজি চাওয়া হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৩০ টাকা কেজি। গরুর মাংস ৮০০ টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। বাজারের বেশির ভাগ মাছই ২৫০ টাকা কেজির ওপরে।

বেসরকারি চাকরিজীবী বাদল গাজী। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই খারাপ। বাজারে আসার আগ্রহ পাই না, ভয় হয়। যে টাকা নিয়ে আসি তাতে সব কিনে বাসায় ফিরতে পারি না।’

সবজি বিক্রেতা মকবুল হোসেন বলেন, ‘আমরা নিরুপায়। বেশি দামে কিনতে হচ্ছে। আগের চেয়ে সব কিছুতেই লাভ কমে গেছে। টানা বৃষ্টিতে শীতের আগাম সবজি নষ্ট হওয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট