,

টিভিতে প্রধানমন্ত্রীকে অপমান, সাংবাদিককে জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অপমানের মামলায় ইতালির এক সাংবাদিককে মানহানির অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। রোমের একটি আদালত বৃহস্পতিবার সাভিয়ানো নামে ওই সাংবাদিককে দোষী সাব্যস্ত ও এক হাজার ইউরো জরিমানা করে। তবে যদি তিনি এই অপরাধের পুনরাবৃত্তি করেন তবেই তাকে এ জরিমানা দিতে হবে।

মামলার আইনজীবী জানান, এটি স্থগিত সাজার অংশ হওয়ায় তাকে জরিমানা দিতে হবে না। যদিও রাষ্ট্রপক্ষ ১০ হাজার ইউরো জরিমানা চেয়েছিল।

তবে সমালোচকরা বলছেন, এ রায় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে একটি ‘শীতল বার্তা’ দিচ্ছে। খবর-বিবিসি

প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০২০ সালে অভিবাসন নিয়ে মেলোনির অবস্থানের সমালোচনা করার সময় ‘বাস্টার্ড’ শব্দ ব্যবহার করেছিলেন সাভিয়ানো। এ নিয়েই তাকে অভিযুক্ত করা হয়।

আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাভিয়ানো বলেন, মেলোনির সরকার অভিবাসীদের সম্পর্কে ‘মিথ্যা’ বলার জন্য তাকে ‘ভয় দেখিয়েছে’।

তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আইনজীবী বলেছেন, সাভিয়ানোর কথাগুলো সমালোচনা নয় ‘অপমানজনক’ ছিল। ‘অতিরিক্ত, অশ্লীল ও আক্রমণাত্মক ভাষার জন্য’ তাকে অভিযুক্ত করা হয়েছে।

ওই সাক্ষাত্কারে অভিবাসী উদ্ধারে দাতব্য জাহাজ সম্পর্কে মন্তব্যের জন্য মেলোনি ও ডানপন্থী নেতা ম্যাটিও সালভিনির সমালোচনা করেছিলেন স্যাভিয়ানো। বিরোধী নেতা হিসেবে মেলোনি বলেছিলেন, উদ্ধারকৃত অভিবাসীদের বহনকারী নৌকাগুলো ডুবিয়ে দেওয়া উচিত।

এদিকে পেন ইন্টারন্যাশনাল রাইটারস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে মামলাটি প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিল। কিন্তু জর্জিয়া মেলোনি বলেছিলেন, এটি বিচারকদের সিদ্ধান্তের উপর নির্ভর করে।

সংস্থাটি বলেছে, এ রায় ‘বাকস্বাধীনতার জন্য একটি উদ্বেগজনক’। সারা দেশের লেখক ও সাংবাদিকদের জন্য বিপজ্জনক সতর্কবার্তা।

স্যাভিয়ানোর আইনজীবী বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। মেলোনি এর আগেও ডোমানি পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে একই রকম একটি মামলা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী